নাট্যনির্মাতা নাসিরের বিরুদ্ধে ধর্ষণের মামলা অভিনেত্রীর

২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ AM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬ AM
নাট্যনির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদ

নাট্যনির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদ © সংগৃহীত

নাট্যনির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন তাছলিমা খাতুন আয়েশা নামের এক অভিনয়শিল্পী। তাঁর দাবি, অভিনয়ের প্রলোভন দেখিয়ে রিসোর্টে নিয়ে গিয়ে নাসির উদ্দিন আহমেদ মাসুদ, তাঁর সহযোগী বাবর ও অজ্ঞাতনামা একজন ধর্ষণ ও মারধর করেন। তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন নির্মাতা নাসির।

গত বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুর মডেল থানায় মামলাটি করেন তাছলিমা খাতুন আয়েশা। অভিযোগে তিনি উল্লেখ করেন, ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৩টার দিকে নাসির উদ্দিন ও তাঁর সহকারী বাবর শুটিংয়ের কথা বলে শ্রীপুর থানাধীন তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ সাকিনস্থ রাজ রিসোর্ট নামের একটি রিসোর্টে নিয়ে যান তাঁকে। সেখানে নিয়ে যাওয়ার পর দুজন মিলে তাঁকে ধর্ষণ করেন। এরপর বয়স্ক এক ব্যক্তি, যাঁকে রিসোর্টের মালিকপক্ষের লোক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়, তিনি তাছলিমাকে তৃতীয়বার ধর্ষণ করেন। পরে মারধর করে অভিনেত্রীর ব্যবহৃত আইফোন ১৬ প্রো ম্যাক্স ছিনিয়ে নেন এবং রিসোর্ট থেকে বের করে দেন।

তাছলিমা খাতুন আয়েশা জানান, অসুস্থ থাকায় তাৎক্ষণিক অভিযোগ করতে পারেননি তিনি। চিকিৎসা নেওয়ার পর গত বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুর মডেল থানায় মামলা করেছেন।

আরও পড়ুন: আন্তর্জাতিক সামরিক সম্মেলন শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

এ বিষয়ে জানতে নির্মাতার সঙ্গে যোগাযোগ করলে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেন তিনি। তবে অভিনেত্রীর সঙ্গে ঘুরতে যাওয়ার বিষয়টি সত্য বলে জানিয়েছেন নাসির। তিনি বলেন, ‘সেই অভিনেত্রীসহ আমরা কয়েকজন মিলে ঘুরতে গিয়েছিলাম। পরে আমরা তাকে তার বাসাতেও পৌঁছে দিয়ে আসি। কেন সে এমন অভিযোগ করল, তা আমার জানা নেই। পুরো বিষয়টি অসত্য এবং ভিত্তিহীন।’


পরিচালক নাসির উদ্দিন আহমেদ মাসুদ আরও বলেন, ‘অভিযোগ যে কেউ করতে পারে। অভিযোগ করলেই কেউ দোষী হয়ে যায় না। যদি এই মামলা আদালত পর্যন্ত যায়, তবে সেখানেই আইনিভাবে এর মোকাবিলা করব।’

 

সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
  • ৩০ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের নেতৃত্বে ওবায়দুর-জিসান
  • ৩০ আগস্ট ২০২৬
জবিতে কুরআন শিক্ষা কোর্স চালু করল ইসলামী ছাত্র আন্দোলন
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় সেই ১২ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ৩ জনের কারাদণ্ড
  • ৩০ আগস্ট ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু জব ফেয়ার ১১ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬
ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রাম…
  • ২৯ আগস্ট ২০২৬