জুয়েলারি ব্যবসায়ীকে কুপিয়ে ৮ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৪ PM
জুয়েলারি ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম

জুয়েলারি ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম © টিডিসি সম্পাদিত

গাজীপুরের কালিয়াকৈরে এক জুয়েলারি ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার চাপাইর ব্রিজ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম দুলাল পাল। তিনি কালিয়াকৈর বাজারের ‘গ্রামীণ জুয়েলার্স’-এর মালিক। বর্তমানে তিনি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন দুলাল পাল। পথিমধ্যে চাপাইর ব্রিজের উত্তর পাশে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে। তারা দুলাল পালের কাছ থেকে স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

আরও পড়ুন: গকসু নির্বাচনে ক্যাম্পাসের বাইরে উত্তেজনা, বহিরাগতদের বিশৃঙ্খলায় উদ্বেগ 

এরপর দুর্বৃত্তরা দুলাল পালের কাছ থেকে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়। দুলালের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় দুলালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, ‘সোনা ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬