ভারতে পাচারকালে সীমান্তে ৩০ হাজার ডলার জব্দ করেছে বিজিবি

১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ AM
জব্দকৃত ডলার

জব্দকৃত ডলার © সৌজন্যে প্রাপ্ত

সাতক্ষীরার মাদরা সীমান্তে ৩০ হাজার ইউএস ডলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে তেতুলতলা নামক স্থানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এ চালান জব্দ করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বুধবার সকালে তারা জানতে পারে, ব্যাটালিয়নের অধীনস্থ মাদরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ ও ৯ আরবির মধ্যবর্তী তেতুলতলা নামক এলাকা দিয়ে বিপুল পরিমাণ মার্কিন ডলার ভারতে পাচারের চেষ্টা চলছে।

তারা আরও জানিয়েছে, এ সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিকদল কৌশলে অবস্থান নেয়। পরবর্তীতে সকাল ৯টার দিকে বিজিবির আভিযানিকদল একজন সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে তাকে ধাওয়া করলে হাতে থাকা পলিথিন ব্যাগ ফেলে তিনি পালিয়ে যান।

পরে বিজিবি সদস্যরা উক্ত ব্যাগ তল্লাশি করে ১০০ ডলারের ৩টি বান্ডিলে মোট ৩০ হাজার ইউএস ডলার উদ্ধার করে। উদ্ধারকৃত ডলারের বর্তমান মুদ্রামান ৩৬ লাখ ৩৭ হাজার ২০০ টাকা। 

এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উদ্ধারকৃত ডলার আদালতের আদেশক্রমে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9