কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি রাজিব মৌলভীবাজারে আটক

১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ AM , আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ AM
ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম মোস্তাক গ্রেপ্তার

ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম মোস্তাক গ্রেপ্তার © সংগৃহীত

কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম মোস্তাককে গ্রেফতার করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরের চৌমুহনী এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের জুলাই মাসে কক্সবাজারে কোটা সংস্কার আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নেতৃত্ব দেন রাজিবুল ইসলাম মোস্তাক। ওই ঘটনায় নারী শিক্ষার্থীসহ একাধিক শিক্ষার্থী আহত হন। পরবর্তীতে গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি শিক্ষার্থীদের ‘ফু দিয়ে উড়িয়ে দেওয়ার’ হুমকি দেন, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

ঘটনার দিন বিকেলে লালদিঘিরপাড় এলাকায় শিক্ষার্থীদের একটি প্রতিবাদ মিছিলের ওপর পুনরায় হামলার চেষ্টা চালানো হয়। সংঘর্ষে রাজিব নিজেও আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

সরকার পতনের পর প্রায় এক বছর আত্মগোপনে ছিলেন রাজিবুল ইসলাম মোস্তাক। অবশেষে মৌলভীবাজারে অবস্থানকালে পুলিশের হাতে আটক হন তিনি।

আরও পড়ুন: রোমাঞ্চকর জয় বাংলাদেশের, সুপার ফোরের হাতছানি

মৌলভীবাজার সদর থানার এক পুলিশ কর্মকর্তা জানান, ‘উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ দুপুরে রাজিবুল ইসলাম মোস্তাককে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

রাজিবুল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলা, উস্কানিমূলক বক্তব্য এবং নাশকতার একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬