খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল জব্দ, আটক ২ 

১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯ AM
বিপুল পরিমাণ চাল জব্দ

বিপুল পরিমাণ চাল জব্দ © টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল মজুদের অভিযোগে দুটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দুই শ্রমিককে আটক করেছে পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার মহাখাল পাড়ায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ১৪০ বস্তা সরকারি চাল এবং ১৫০টি সরকারি সিলযুক্ত খালি বস্তা উদ্ধার করা হয়।

অভিযুক্ত দোকানদাররা হলেন—মো. মোতাহার মিয়া ও রহমত আলী। চাল দোকান থেকে সরানোর সময় হাতেনাতে আটক হন শ্রমিক শাহা কামাল মিয়া ও জুয়েল মিয়া, তারা উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপজেলার প্রায় ১১ হাজার হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষকে ১৫ টাকা কেজি দরে চাল দেওয়ার কথা ছিল। অথচ বিতরণ শুরুর আগেই বিপুল পরিমাণ চাল মজুত পাওয়া যায় বেসরকারি দোকানে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়।

আরও পড়ুন: নির্বাচনে গ্রুপিং নিয়ে যা বললেন বুলবুল

নাসিরনগর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, ‘এই চাল ডিলারদের মাধ্যমে নির্ধারিত উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়। তবে এত বড় মজুদ কীভাবে বেসরকারি দোকানে এলো, তা ডিলার ও দোকানদাররাই ভালো বলতে পারবেন।’

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আবুল হোসেন বলেন, ‘ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত চলছে। এখনই কিছু বলতে পারছি না, আগামীকাল স্পষ্ট করে জানানো সম্ভব হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি সিলযুক্ত বিপুল পরিমাণ চাল ও খালি বস্তা উদ্ধার করা হয়েছে। দুই শ্রমিককে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। কিভাবে সরকারি চাল বেসরকারি দোকানে পৌঁছেছে, তা উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়দের দাবি, অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে কোনো ডিলার বা ব্যবসায়ী গরিবের হক মেরে খেয়ে যেতে না পারে।

জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসা পরবর্তী খোঁজ নিলেন প্রধা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাসরঘর সাজিয়ে সমকামী দুই যুবতীর বিয়ের আয়োজন, আটকে দিলেন এলা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে’ অনুষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9