বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ AM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ AM
গাজীপুর মহাসড়ক অবরোধ

গাজীপুর মহাসড়ক অবরোধ © সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে গাজীপুর নগরের দিঘিরপাড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিন ইউয়েন গার্মেন্টসের শ্রমিকরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে এ কর্মসূচি শুরু হয়।

শ্রমিক ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, শিন ইউয়েন গার্মেন্টসের আগস্ট মাসের বেতন বুধবার দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ তা পরিশোধ করেনি। এতে ক্ষুব্ধ হয়ে সকালে প্রায় ১৫০ থেকে ২০০ শ্রমিক মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের অভিযোগ, তাদের এক মাসের বেতন বকেয়া রয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী বেতন দেওয়া হয়নি, উপরন্তু মালিকের মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আজকের মধ্যেই বকেয়া পরিশোধ করতে হবে, না হলে আন্দোলন চালিয়ে যাবেন।

আরও পড়ুন: আগের কর্মবিরতির সিদ্ধান্ত স্থগিত, নতুন কর্মসূচিতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান জানান, একটি কারখানার শ্রমিকরা বেতন না পাওয়ায় বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে থানা ও শিল্প পুলিশের সদস্যরা রয়েছেন এবং শ্রমিকদের শান্ত করার চেষ্টা চলছে।

এ বিষয়ে মালিকপক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারাও কথা বলতে রাজি হননি।

 

টানা দুই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ফেনীতে, হাসপা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাবির শহীদ সালাম-বরকত হল সংসদের উদ্যোগে জিমনেসিয়াম চালু
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে জাবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাসার সামনেই দাঁড়িয়ে ছিলেন, উপর থেকে সিলিন্ডার পড়ে প্রাণ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9