ছাত্রীকে ইভটিজিং, গণধোলাইয়ের পর আটক দুই কিশোর

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৩ PM
গণধোলাই

গণধোলাই © সংগৃহীত

মৌলভীবাজার সরকারি কলেজের সামনে এক ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে দুই কিশোরকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কলেজ ছুটি হলে গেটের সামনে কয়েকজন শিক্ষার্থী অবস্থান করছিলেন। এ সময় দুই কিশোর এক ছাত্রীকে উত্ত্যক্ত করতে থাকে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে উত্তেজিত হয়ে তারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করলে জনতা ক্ষিপ্ত হয়ে কিশোর দুজনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

এ ঘটনায় উপস্থিত শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কলেজগেটসহ শহরের বিভিন্ন স্থানে প্রায়ই ছাত্রীদের ইভটিজিংয়ের ঘটনা ঘটে। কিন্তু ভয়ে বা সামাজিক সম্মানের কারণে অনেকেই বিষয়টি প্রকাশ করতে চান না। আজকের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় স্বস্তি মিললেও তারা মনে করেন, স্থায়ী সমাধান প্রয়োজন।

মৌলভীবাজার মডেল থানার এসআই পবিত্র শেখর দাস বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “নারীদের ইভটিজিংয়ের অভিযোগে দুই কিশোরকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, শুধু পুলিশি পদক্ষেপে এ সমস্যা সমাধান সম্ভব নয়। পরিবারের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও স্থানীয় প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। তাদের মতে, ইভটিজিং কোনো সাধারণ দুষ্টুমি নয়—এটি নারী নির্যাতনেরই একটি রূপ, যা ভুক্তভোগীর মানসিক ক্ষতি করার পাশাপাশি সমাজে অস্থিরতা সৃষ্টি করে।

সাংবাদিক পেটানোর পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন দক্ষিণ কোরিয়ায়, আবেদন স্নাতকোত্তর-পিএই…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন ২২ মার্চ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের নিয়োগপত্র ধাপে ধাপে পাবেন প্রার্থীরা, তবে...
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে কার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হাফ প্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রো স্টেশনে ঢুকতে …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬