রংপুরে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার 

০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৩ PM
বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার 

বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার  © সংগৃহীত

রংপুর মহানগরীর তাজহাট থানা এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী। 

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে প্রায় ১টা ৩০ মিনিটের দিকে দর্শনা মোড় থেকে মডার্ণ মোড় মহাসড়কের পশ্চিম পার্শ্বে শুঁটকির আড়ত এলাকায় পুলিশ-সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। এসময় শুঁটকির আড়তের পাশে বাউন্ডারি ঘেরা এক বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় দুটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো তল্লাশি করে ১০টি একনলা বন্দুক এবং ৩৬ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গুলি জব্দ তালিকা মূলে তাজহাট থানায় নেওয়া হয়। পরে এ বিষয়ে তাজহাট থানায় একটি জিডি এন্ট্রি করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি শাহজাহান আলী বলেন, অস্ত্রগুলো কোথা থেকে এসেছে এবং কারা সেখানে ফেলে রেখে গেছে তা উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজ দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০৮ আগস্ট ২০২৬
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬