পটুয়াখালীতে কোস্ট গার্ড-পুলিশের অভিযানে মাদকদ্রব্য ও জাল নোট জব্দ

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৫ PM , আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৬ PM
কোস্টগার্ড-পুলিশের যৌথ অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জাল নোট

কোস্টগার্ড-পুলিশের যৌথ অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জাল নোট © টিডিসি ফটো

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, জাল নোট ও বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সাংবাদিকদের এসব তথ্য জানান। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে পায়রাকুঞ্জ ফেরিঘাট এলাকায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও সদর থানা পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হয়। এতে ৭ হাজার ১৫ পিস ইয়াবা, ৩৯৬ গ্রাম গাঁজা, নগদ ৭৪ হাজার ৪২০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল নোট, ৯৫ হাজার ৩০০ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা, ৯টি মোবাইল ফোন, ১টি সিম কার্ড এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত আলামতের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, মাদক পাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে …
  • ০৪ অক্টোবর ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই কিশোরের জামিন নাকচ, বিচারক বললেন, ‘সমাজের জন্য নেগেটিভ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা, কারণ খুঁজতে বিশেষ মূল্যায়ন কমিটি
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬