ক্যাসিনো–কাণ্ডে আলোচিত অনলাইন জুয়ার কারবারি’ সেলিম প্রধান গ্রেপ্তার

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০১ PM
সেলিম প্রধান

সেলিম প্রধান © সংগৃহীত

ক্যাসিনোকাণ্ডে আলোচিত এবং অর্থপাচার মামলায় দণ্ডপ্রাপ্ত সেলিম প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে সিসা বার পরিচালনার অভিযোগে ঢাকার বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আল আমিন হোসাইন। 

তিনি বলেন, সেলিম প্রধান বারিধারা এলাকায় সিসা বার পরিচালনা করছিলেন। তার মালিকানাধীন সিসা বার থেকেই ভোরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযানে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে সেলিম প্রধানকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মুদ্রা ও বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয় বলে র‌্যাব জানায়।

সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে …
  • ০৪ অক্টোবর ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই কিশোরের জামিন নাকচ, বিচারক বললেন, ‘সমাজের জন্য নেগেটিভ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা, কারণ খুঁজতে বিশেষ মূল্যায়ন কমিটি
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬