রংধনু গ্রুপের ৩৩ কোটি টাকার সম্পত্তি ক্রোক সিআইডির

০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১০ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৭ PM
রংধনু গ্রুপের বিলাসবহুল বাড়ি-হোটেল

রংধনু গ্রুপের বিলাসবহুল বাড়ি-হোটেল © সংগৃহীত

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন এবং বিদেশ অর্থপাচারের অভিযোগে রংধনু গ্রুপের বিলাসবহুল বাড়ি ও হোটেলসহ ৩৩ কোটি টাকা জব্ধ করেছে পুলিশ সিআইডি ইউনিট।  

আজ সোমবার (১ সেপ্টেম্বর) রংধনু গ্রুপের মালিক রফিকুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটে একটি মানিলন্ডারিং মামলায় এ সম্পত্তি জব্দ করা হয়। 

জানা যায়, রফিকুল ইসলাম রংধনু বিল্ডার্স-এর নামে ইসলামী ব্যাংক বারিধারা শাখা হতে ৪০০ কোটি টাকা, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বসুন্ধরা শাখা হতে ২৭০ কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক গুলশান শাখা হতে ২০০ কোটিসহ আরও বিভিন্ন ব্যাংক হতে প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে ঋণ গ্রহণ করে। পরে ঋণের টাকা পরিশোধ না করে জালিয়াতির মাধ্যমে বিদেশে নাগরিকত্ব গ্রহণ করেছে এবং সেখানে অবৈধ বিনিয়োগ করার অভিযোগ রয়েছে।

উক্ত অভিযোগের পরিপেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্তে বনানী ১৭ নম্বর রোডে ৬ শতাংশ ২ ছটাক জমির ওপর নির্মিত ৯ তলা ভবনসহ হোটেল ইউনিক রিজেন্সী এবং সমবায় ব্যাংক বাংলাদেশ লি.-এর নিকট জামানত হিসাবে রাখা ৩৩ কোটি ৮১ লক্ষ টাকার সন্ধান পান। পরবর্তীতে বিজ্ঞ আদালতের নির্দেশে সিআইডি উক্ত হোটেল ক্রোক করে এবং উক্ত অর্থ ফ্রিজ করে। মামলার পূর্ণাঙ্গ তদন্ত, অর্থের উৎস অনুসন্ধান, বিদেশে পাচারকৃত সম্পদের সন্ধান ও অপরাপর জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেফতার করার লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬