সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার, মুখে ও হাতে আঘাতের চিহ্ন

০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ AM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৪ PM
ওয়াহেদ-উজ-জামান বুলু

ওয়াহেদ-উজ-জামান বুলু © সংগৃহীত

খুলনার খান জাহান আলী (রূপসা) সেতুর নিচ থেকে ওয়াহেদ-উজ-জামান বুলু (৬০) নামের এক সিনিয়র সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। রবিবার (৩১ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বুলু দৈনিক সংবাদ প্রতিদিন-এর সিনিয়র স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সক্রিয় সদস্য ছিলেন।

নৌ পুলিশের রূপসা ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের জানান, স্থানীয় লোকজন সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে প্রথমে লবণচরা ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নৌ পুলিশকে অবহিত করে। পরে নৌ পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহতের ডান হাত ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন ছিল, যা সন্দেহজনক বলে মনে করা হচ্ছে। তার পরনে ছিল নীল রঙের গ্যাবার্ডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট।

ঘটনার পরই পিবিআই, সিআইডি, র‍্যাব, কোস্টগার্ড ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আলামত সংগ্রহ করেন। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

আবুল খায়ের আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬