আইনগত পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না: ডিসি মাসুদ

২৭ আগস্ট ২০২৫, ১১:০৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:৩২ PM
উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম

উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম © টিডিসি ফটো

যমুনার দিকে যেতে বাধা দিয়েছি বলে পদত্যাগ চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। যদি আইনের আরো কঠোর প্রয়োগ করতাম, তাহলে হয়তো দেশেই থাকতে পারতাম না  বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে ডিসি মাসুদ আলমের এই বক্তব্যসংবলিত ১১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়।

এদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৩ দফা দাবিতে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে এই সংঘর্ষ হয় বুধবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে।

ঘটনার সময় শিক্ষার্থীরা ব্যারিকেড অতিক্রম করে প্রধান উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। একপর্যায়ে শুরু হয় সংঘর্ষ, পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন যাদের মধ্যে ২ জন পুলিশ সদস্যও রয়েছেন।

দৃষ্টিপ্রতিবন্ধী জসিমের বাক্‌প্রতিবন্ধী স্ত্রী—ভিক্ষা নয়,পর…
  • ১২ অক্টোবর ২০২৬
নিখোঁজের একদিন পর উদ্ধার স্কুলছাত্র, অপহরণের কথা বলে টাকা আ…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্…
  • ১২ অক্টোবর ২০২৬
১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬