মামলার রায়ে কেন খালাস স্বামী, ক্ষুব্ধ হয়ে স্ত্রীর হামলা

২৬ আগস্ট ২০২৫, ০৮:০৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ১১:১১ AM
সিলেট জেলা ও দায়রা জজ আদালত

সিলেট জেলা ও দায়রা জজ আদালত © সংগৃহীত

মামলার রায়ে স্বামী খালাস পাওয়ায় আদালত চত্বরে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্ত্রী। একপর্যায়ে তিনি আদালত চত্বরে দুজনকে কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ওই নারীসহ দুজনকে আটক করেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে সিলেটের মুখ্য বিচারকি হাকিম আদালত ভবনে এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার যৌতুক নিরোধ আইনের মামলার রায়ে আসামি মো. আব্দুস শুকুর খালাস পান। এতে ক্ষুব্ধ হয়ে তার স্ত্রী ওই মামলার বাদী মোছা. নুরজাহান বেগম আদালত চত্বরে আসামিপক্ষের ওপর অতর্কিত হামলা চালান। এ ঘটনায় আসামিপক্ষের দুজন গুরুতর আহত হয়েছেন। 

হামলায় আহতরা হলেন সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন ঘাসিটুলা এলাকার মৃত মো. বাবু মিয়ার ছেলে জামাল উদ্দিন (৫৭) ও সিলেটের বিশ্বনাথ উপজেলার সোনাপুর এলাকার আব্দুল খালেকের ছেলে সাদিকুর রহমান (২৯)।

এ ঘটনায় জড়িত মোছা. নুরজাহান বেগম ও তার আপন ছোট ভাই মনজাম মিয়াকে (২৮) আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

জানা গেছে, বিশ্বনাথ থানার যৌতুক নিরোধ আইনে করা মামলার একমাত্র আসামি ওসমানীনগর থানার মোবারকপুর এলাকার মো. আব্দুস শুকুরকে (৪০) চিফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালত সিলেটের বিচারক আব্দুল্লাহ আল নোমান খালাস প্রদান করেন। আদালতের রায়ে অসন্তুষ্ট হয়ে বাদী বিশ্বনাথ থানার ধলিপাড়া শেখপাড়া এলাকার মোছা. নুরজাহান বেগমআদালত ভবনের ৬ষ্ঠ তলা থেকে দৌড়ে তৃতীয় তলায় পৌঁছে আসামিপক্ষের ওপর হামলা চালান।

এ সময় তিনি আসামিপক্ষের লোকজনদের ওপর চাকু ও হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকলে আসামিপক্ষের লোকজন রক্তাক্ত জখম হন। পরে তারা দৌড়ে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে আশ্রয় নিয়ে আত্মরক্ষা করেন। তাৎক্ষণিকভাবে আদালতে দায়িত্বরত পুলিশ সদস্য এবং আইনজীবীরা দ্রুত পদক্ষেপ নিয়ে হামলাকারী বাদি মোছা. নুরজাহান বেগম ও তার আপন ছোট ভাই মনজাম মিয়াকে আটক করেন। তাদের কাছ থেকে একটি চাকু, একটি হাতুড়ি এবং একটি সেলাই রেঞ্জ জব্দ করা হয়।

আরও পড়ুন: জাকসুর আচরণবিধি লঙ্ঘন করে বহিরাগতদের প্রোগ্রাম, কমিশনের দ্বিমুখী বক্তব্য

এ ঘটনায় আহত জামাল উদ্দিন ও সাদিকুর রহমানকে উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার পর আদালত ভবনে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

সিলেট মহানগরীর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক গণমাধ্যমে বলেন, ‘আজ দুপুরে আদালত প্রাঙ্গণে যৌতুক নিরোধ আইনের মামলার রায়ে খালাস পাওয়া আসামির ওপর ক্ষুব্ধ হয়ে মামলার বাদী আদালত প্রাঙ্গণে আসামিপক্ষের ওপর হামলা করেন। এ ঘটনায় আসামিপক্ষের দুজন গুরুতর আহত হয়েছেন এবং দুজনকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, ‘আমাদের কাছে কেউ কোনো অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আমরা আইনি ব্যবস্থা নেব।’

ডাকসু ও হল সংসদের সমাপনী অনুষ্ঠানে পরবর্তী নির্বাচনের রূপরে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভাঙতে যাচ্ছে যুক্তরাজ্য, স্বাধীনতার জন্য গণভোট চাইল তিন রা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ নির্দেশনা: শিক্ষ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9