সীমান্তে বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার ভারতীয় ঔষধ জব্দ

২৬ আগস্ট ২০২৫, ১২:২৭ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ০১:৩১ PM
ফেনী সীমান্তে ভারতীয় ঔষধ জব্দ

ফেনী সীমান্তে ভারতীয় ঔষধ জব্দ © টিডিসি ছবি

ফেনীর ছাগলনাইয়া উপজেলার দেবপুর বিওপির সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে ১৪ লাখ ৭ হাজার ৭৪২ টাকার ভারতীয় ঔষধ জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। মঙ্গলবার (২৬ আগস্ট) বিজিবির ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১৪ লাখ ৭ হাজার ৭৪২ টাকা। জব্দকৃত ঔষধ বর্তমানে স্থানীয় কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: হাসনাতকে নিয়ে কেন এমন মন্তব্য, ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা

বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে আমাদের আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবি কঠোর নীতি অব্যাহত রাখবে।’

ট্যাগ: ফেনী
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস আজ : ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ
  • ০৫ অক্টোবর ২০২৬