যেভাবে গ্রেপ্তার করা হয় তৌহিদ আফ্রিদিকে

২৪ আগস্ট ২০২৫, ১১:৪৮ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৮:৫৬ PM
তৌহিদ আফ্রিদি

তৌহিদ আফ্রিদি © সংগৃহীত

বরিশালের বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদিকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সিআইডি টিম তাকে তার মামার বাসা থেকে গ্রেপ্তার করে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, সিআইডির একটি দল ঢাকা থেকে এসে রাত সাড়ে ১০টার দিকে তৌহিদ আফ্রিদিকে তার আত্মীয়ের বাসা থেকে আটক করে ঢাকায় নিয়ে যায়।

এ বিষয়ে সিআইডির পক্ষ থেকে মুখপাত্র ও বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান জানান, বরিশালে অভিযান চালিয়ে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ঢাকায় আনা হচ্ছে।

এর আগে গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে তৌহিদের বাবা এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘মাই টিভি’র চেয়ারম্যান মো. নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে ডিবি (গোয়েন্দা পুলিশ)। তাকে যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়, যেটি ‘বৈষম্যবিরোধী আন্দোলন’-কে ঘিরে দায়ের হয়েছিল।

প্রসঙ্গত, ১৭ আগস্ট জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ) নামের একটি সংগঠন সরকারের প্রতি আহ্বান জানায় তৌহিদ আফ্রিদিকে দ্রুত গ্রেপ্তারের। তাদের দাবি ছিল, আফ্রিদি শুধু বর্তমান সরকার নয়, ১৫ আগস্ট উপলক্ষে আয়োজিত আওয়ামী লীগের প্রচারাভিযানেও আর্থিক সহায়তা প্রদান করেছিলেন।

তথ্য অনুযায়ী, যাত্রাবাড়ী থানায় ২০২৪ সালের ৩০ আগস্ট যেই হত্যা মামলাটি দায়ের হয়, সেটির তদন্ত বর্তমানে সিআইডির তত্ত্বাবধানে চলছে। মামলার প্রধান অভিযুক্ত হিসেবে নাম রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দ্বিতীয় ও তৃতীয় আসামি হিসেবে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন।

এই মামলায় তৌহিদ আফ্রিদি ১১ নম্বর এবং তার বাবা নাসির উদ্দিন সাথী ২২ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত। মামলায় মোট ২৫ জনকে নামীয় এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9