ময়মনসিংহে পুলিশের ওপর হামলা, আটক ১০

২২ আগস্ট ২০২৫, ০৮:১৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২০ PM
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা © টিডিসি

ময়মনসিংহ নগরীতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। এ ঘটনায় পুলিশের অভিযানে অন্তত ১০ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে নগরীর কৃষ্টপুর এলাকায় এ ঘটনা ঘটে।  

আহত পুলিশ সদস্যরা হলেন নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ও কনস্টেবল মো. এরশাদ। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক কোতোয়ালি মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে ১০ জনকে আটক করা হয়েছে। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, স্থানীয় দুটি পরিবারের মধ‍্যে ঝগড়া চলছিল। এতে এক ব‍্যক্তিকে থানায় আসতে বাধা দেওয়ার অভিযোগে ৯৯৯ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় অভিযোগকারী ব‍্যক্তিকে উদ্ধার করে পুলিশ নিয়ে আসার পথে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা করে। এতে দুই পুলিশ সদস্য ও অভিযোগকারীকে আহত করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9