সন্ধ্যায় আটক, ভোরে হাজতে ঝুলন্ত লাশ যুবকের

২২ আগস্ট ২০২৫, ০৪:১৬ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:৫৮ AM
দুর্জয় চৌধুরী

দুর্জয় চৌধুরী © সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া থানার হাজত থেকে দুর্জয় চৌধুরী (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) ভোর চারটার দিকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, দুর্জয় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

নিহত দুর্জয় চৌধুরী চকরিয়া পৌরসভার ভরামুহুরী এলাকার কমল চৌধুরীর ছেলে। তিনি চকরিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে কর্মরত ছিলেন।

পরিবারের অভিযোগ, বিদ্যালয়ের চেক জালিয়াতি ও টাকা আত্মসাতের অভিযোগ তুলে তাকে দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগ করা হচ্ছিল। দুর্জয়ের বাবা কমল চৌধুরী জানান, বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যালয়ে একটি কক্ষে তাকে আটকে রাখা হয় এবং পরে পুলিশে সোপর্দ করা হয়।

চকরিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানম বলেন, দুর্জয় চেক জালিয়াতি ও নগদ টাকাসহ মোট ২ লাখ ৮৩ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ করার সময় দুর্জয় তাঁর সঙ্গেই ছিলেন বলে জানান তিনি।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে দুর্জয়কে আটক করে থানার হাজতে রাখা হয়। দিবাগত রাত ১টা ২৭ মিনিট পর্যন্ত তাকে হাজতের ভেতর হাঁটতে দেখা গেছে। পরে ভোর চারটার দিকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘হাজতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন দুর্জয়। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।’

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9