ফ্রি ইন্টারনেট না দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

১৯ আগস্ট ২০২৫, ১০:৩৭ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:১৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

খাগড়াছড়ির দীঘিনালায় ফ্রি ইন্টারনেট সংযোগ না দেওয়ায় এক যুবককে নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসানের বিরুদ্ধে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার মেরুং পুলিশ ফাঁড়ির ভেতরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইসমাইল হোসেন (২৭) স্থানীয় একটি ক্যাবল ইন্টারনেট সংযোগকারী প্রতিষ্ঠানে কর্মরত। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ফাঁড়ির সামনে জড়ো হয়ে তীব্র প্রতিবাদ জানায়। খবর পেয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহত ইসমাইল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘তিনদিন আগে ফাঁড়ির ইনচার্জ আমার কাছে ফ্রিতে ইন্টারনেট চান। না দিলে লাইন খুলে নেওয়ার হুমকি দেন। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে জানাব বলে চলে আসি। আজ বিকেলে ফাঁড়ির সামনে গেলে আমাকে ভেতরে ডেকে নিয়ে যায়। এরপর আমার মোটরসাইকেলকে চুরি করা বলে মিথ্যা অপবাদ দেওয়া হয়। পরে এসআই নাজমুল হাসান দোতলা থেকে নেমে এসে আমাকে বেধড়ক মারধর করেন। এতে আমার দুই হাত গুরুতর জখম হয়।’

এ বিষয়ে অভিযুক্ত এসআই নাজমুল হাসান গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ অস্বীকার করেন। তবে দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া ভিন্ন তথ্য দেন। তিনি বলেন,
‘অভিযুক্ত উপ-পরিদর্শক নাজমুল হাসান আমার কাছে দোষ স্বীকার করেছেন। ইতোমধ্যে বিষয়টি পুলিশ সুপারকে অবগত করেছি। ভুক্তভোগীর চিকিৎসার দায়িত্ব নিয়েছি। অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।’

জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কবার্তা জোরদারে এনসিএএফ উই…
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ে নিয়ে লাইভ এসে যা বললেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950