আলোচিত বুথ ডাকাতির মূল হোতা গ্রেফতার

১৯ আগস্ট ২০২৫, ০৯:১৭ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:১৭ AM
মোহাম্মদ জাহিদ

মোহাম্মদ জাহিদ © সংগৃহীত

পটুয়াখালী শহরে আলোচিত ডাচ-বাংলা ব্যাংকের বুথ ডাকাতি ও চুরির মূল হোতা মোহাম্মদ জাহিদকে (২৬) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে মৌকরণ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের বালিকা সড়ক বিদ্যালয়ের পুকুর থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করে পুলিশ। এছাড়া ডাচ-বাংলা ব্যাংকের বুথের সামনে থেকে একটি মনিটর ও একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা দুপুরে জাহিদকে গ্রেফতার করি। তার বাড়ি নওমালা বাউফল। তার তথ্য অনুযায়ী মনিটর,মোবাইলসহ বিভিন্ন মালামাল উদ্ধার হয়েছে। বাকি তথ্য প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানানো হবে।’

প্রসঙ্গত, গত শনিবার (১৬ আগস্ট) রাতে শহরের সদর রোডে একটি মোবাইলের দোকান, ডাচ-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাক বুথ এবং একটি চশমার দোকানে ডাকাতি ও চুরির ঘটনা ঘটে।

১ মার্কিন ডলারে মিলছে ২০ লাখ ইরানি রিয়াল
  • ২৪ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা তদন্তে সময় বৃদ…
  • ২৪ আগস্ট ২০২৬
তারেক রহমানের বিরুদ্ধে মামলা করা ছাত্রলীগ নেতার পক্ষে প্রচা…
  • ২৪ আগস্ট ২০২৬
পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবির অভিযোগে ২ কর্মকর্তার বির…
  • ২৪ আগস্ট ২০২৬
এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি ছিল, অথচ ছয় মাসে উল্টো ৬১…
  • ২৪ আগস্ট ২০২৬
প্রেস মালিকদের পকেটে যাচ্ছে সরকারের ৩৬০ কোটি টাকা
  • ২৪ আগস্ট ২০২৬