অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

১৯ আগস্ট ২০২৫, ০৫:১৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৫:০৪ PM
অস্ত্র তৈরির কারখানার সন্ধান

অস্ত্র তৈরির কারখানার সন্ধান © টিডিসি ফোটো

পাবনার আতাইকুলা থানার লক্ষীপুর ইউনিয়নের চতরার বিলে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) গভীর রাতে বিশেষ অভিযানে একটি রিভলবার, গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় দুইজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন—পাবনা সদর উপজেলার নিয়ামতপুর গ্রামের মোস্তফা আলীর ছেলে মনির হোসেন (৪০) ও একই উপজেলার খোদাইপুর গ্রামের দিরাজ হোসেনের ছেলে রেজাউল করিম (৪২)।

আরও পড়ৃন: ডাকসুতে শেখ হাসিনাকে আজীবন সদস্য করার প্রস্তাব দিয়েছিলেন ইমি, বর্তমান অবস্থান কী?

আতাইকুলা থানার ওসি একেএম হাবিবুল ইসলাম মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি রিভলবার, তিনটি গুলি, ওয়ানশুটারগান তৈরির ব্যাট, ব্যারেল, ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, ওয়েলডিং মেশিন, লোহার পাত ও গানপাউডারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, স্থানীয় ডাকাতি, চাঁদাবাজি ও বিল দখলের উদ্দেশ্যে এই অস্ত্র তৈরি করা হচ্ছিল। এ কাজে বিল ইজারাদার ফজলু এবং কুখ্যাত সন্ত্রাসী ময়েজকে ঘিরে একটি বড় নেটওয়ার্ক তৈরির চেষ্টা চলছিল।

স্থানীয়রা জানান, চতরা বিলের দুর্গম চরাঞ্চলে দীর্ঘদিন ধরেই ময়েজ বাহিনী সক্রিয় ছিল। দিনের বেলায় তেমন দেখা না গেলেও রাতে তারা অস্ত্রসহ মহড়া দিত, এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল।

ওসি হাবিবুল ইসলাম বলেন, ‘ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে চতরা বিলকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতির মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল তারা। ময়েজের নামে একাধিক অস্ত্র মামলা রয়েছে। অস্ত্র তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং অন্যদেরও আইনের আওতায় আনা হবে।’

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আটক দুইজনকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আসছে ৫০৪তম উপজেলা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চালু হলো আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট, দেশে এল ১ হাজার …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে যবিপ্রবির পাঁচ উদ্ভাবন, নজর কাড়ছে গবেষকদের
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যাপক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি কমে বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নি…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে পাঠাও, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9