৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৭ আগস্ট ২০২৫, ০৭:৪৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
গাঁজাসহ লুৎফর সরদার আটক

গাঁজাসহ লুৎফর সরদার আটক © টিডিসি ফোটো

যশোরের শার্শায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪ কেজি গাঁজাসহ লুৎফর সরদার (৬৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কর্মকর্তারা। রোববার (১৭ আগস্ট) বিকালে শার্শা থানাধীন টেংরা উত্তরপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। আটক লুৎফর সরদার ওই গ্রামের মৃত কাশেম সরদারের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় লুৎফরের কাছ থেকে একটি বস্তায় রাখা প্রায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয়ভাবে গাঁজা কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

আরও পড়ুন:ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাচ্ছেন ৪১ হাজারের বেশি প্রার্থী

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) শেখ আবুল কাশেম বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আটক আসামিকে সোমবার আদালতে সোপর্দ করা হবে বলে জানানো হয়েছে।

স্থানীয়রা জানান, এলাকায় গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন লুৎফর। তার গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

ভুল রিপোর্টের অভিযোগে জাবি মেডিকেলে শিক্ষার্থীদের তালা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
না ফেরার দেশে ঢাবির আরেক অবসরপ্রাপ্ত অধ্যাপক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
জীবনসঙ্গী হিসাবে কে ভালো, কে খারাপ, সিদ্ধান্ত নিতে নিজেকে ক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ১০ অক্টোবর প…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে তিন বিচারককে ঘিরে আইনজীবীদের ক্ষোভ, প্রত্যাহারের দ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে রাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9