আটক সেই রিকশাচালক হত্যা মামলার আসামী নয়

১৭ আগস্ট ২০২৫, ০১:০৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
রিকশাচালক

রিকশাচালক © সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে এসে আটক হওয়া রিকশাচালক আজিজুর রহমান হত্যা মামলার আসামি নয় বলে জানিয়েছে পুলিশ। আজ রবিবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।

ডিএমপি জানিয়েছে, ১৫ আগস্ট ধানমণ্ডি ৩২ এলাকা হতে মো. আজিজুর রহমান (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে ধানমণ্ডি থানার এপ্রিল মাসে রুজুকৃত একটি মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে ১৬ আগস্ট তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আরও জানানো হয়েছে, ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে মো. আজিজুর রহমানের গ্রেপ্তার ও মামলা নিয়ে অহেতুক ভুল তথ্য ছড়ানো হচ্ছে যা ঢাকা মেট্রোপলিটন পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে আটক মো. আজিজুর রহমানকে যে মামলায় আাসামি করা হয়েছে তা পেনাল কোডের একটি নিয়মিত মামলা। কিন্তু অনেকেই বিষয়টিকে হত্যা মামলা হিসেবে প্রচার করছেন, যা মিথ্যা ও উদ্দেশ্যমূলক।

এ বিষয়ে কোনরকম বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬