কাঙালিভোজের আয়োজন থেকে ছাত্রলীগের দুই নেতা আটক

১৬ আগস্ট ২০২৫, ০৯:৫৯ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৩৬ PM
ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার © সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর ও কালীগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে পৃথক অভিযানে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে রাতুল (২৩) ও কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ রাজনগর কাচারি মাঠ এলাকা থেকে তৌহিদুল ইসলাম সজল (২৬) কে আটক করা হয়। শনিবার (১৬ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আবদুল বারিক ও কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাতুল গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া (হাজী বাড়ি) গ্রামের আনিছুর রহমান ওরফে রশীদ মাস্টারের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের শ্রীপুর উপজেলা কমিটির নেতা। অপরদিকে সজল কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের নয়াবাজার এলাকার সানাউল্লাহ সরকারের ছেলে এবং সংগঠনটির কালীগঞ্জ উপজেলা শাখার সাবেক যুগ্ম সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাতুল তার বাড়িতে কাঙালিভোজের আয়োজন করেন। কর্মীদের পাশাপাশি সাধারণ এলাকাবাসীর জন্য খিচুড়ি রান্না চলাকালে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

শ্রীপুর থানার ওসি মুহম্মদ আবদুল বারিক বলেন, গত ১১ আগস্ট রাতে গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা এলাকায় মশাল মিছিলের প্রস্তুতিকালে ককটেল, পেট্রোল ও নাশকতার সামগ্রীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় রাতুলকে আসামি করা হয়েছিল। তবে সেদিন পালিয়ে যাওয়া তাকে ধরা সম্ভব হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর শুক্রবার দুপুরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এদিকে কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, সজল দীর্ঘদিন ধরেই পুলিশের নজরদারিতে ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ রাজনগর কাচারি মাঠ থেকে তাকে আটক করা হয়।

শিক্ষকতা-ইমামতিতে কেটেছে জীবন, শেষ বয়সে আশ্রয়হীন শামছুল হক
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চীনে গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে অধ্যাপক আবদুস সালাম
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে ৬ পদে চাকরি, আবেদন ১৪ অক্টো…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গ্যাস-নদীর সম্পদ আছে, তবু বদলায়নি বরিশালের ভাগ্য
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফ‍্যাসিবাদীদের প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে গ্রহণ করায় দুদ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেব’, যুবদল নেতার নামে প…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9