প্রীতি ফুটবল খেলা শেষে সংঘর্ষ, নিহত ২

১৬ আগস্ট ২০২৫, ১২:৫২ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
স্থানীয় বাজারে উপস্থিত জনতা

স্থানীয় বাজারে উপস্থিত জনতা © সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের জিরারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন জিরারগাঁও গ্রামের আবদুল মতিন (৩৫) ও আকবর হোসেন (৩৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে জিরারগাঁও গ্রামের মাঠে আবদুল মতিন ও আকবর হোসেন নামের দুই ব্যক্তির পক্ষের লোকজনের মধ্যে প্রীতি ফুটবল খেলা হয়। খেলার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এ ঘটনা মীমাংসার জন্য আবদুল মতিন সন্ধ্যায় আকবর হোসেনের বাড়িতে গেলে তাকে মারধর করা হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

পরে মতিনের পক্ষের লোকজন বাজারে গিয়ে আকবর ও তার সমর্থকদের ওপর হামলা চালায়। তখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আবদুল মতিন, আকবর হোসেনসহ সাতজন আহত হন। পরে আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আবদুল মতিন ও আকবর হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়েছে। এতে এই হতাহতের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ ঘটনাস্থলে আছে।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬