পড়ালেখা নিয়ে অভিমান, স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা

১৫ আগস্ট ২০২৫, ০১:০৬ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ১০:৩০ AM
শিক্ষার্থী বিষপান করে আত্মহত্যা

শিক্ষার্থী বিষপান করে আত্মহত্যা © টিডিসি ফটো

নেত্রকোনার কেন্দুয়ায় রিয়া আক্তার (১৫) নামের এক ৯ম শ্রেণির শিক্ষার্থী বিষপান করে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরের দিকে উপজেলার গড়াডোবা ইউনিয়নের কালেঙ্গা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রিয়া আক্তারের বাবা-মা পড়ালেখা নিয়ে তাকে বকাঝকা করায় অভিমান করে সে বিষপান করেন। পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করেন। কিন্তু বিকেলের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ধানমন্ডি-৩২ নম্বরে এসে ভিডিও কল, যুবককে গণপিটুনি

নিহত রিয়া আক্তার স্থানীয় রওশন ইজদানী একাডেমির নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 
ট্যাগ: বিষপান
গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950