ফের গ্রেপ্তার টিকটকার প্রিন্স মামুন

১৪ আগস্ট ২০২৫, ০১:০৯ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৫, ১১:০২ AM
প্রিন্স মামুন

প্রিন্স মামুন © সংগৃহীত

আলোচিত-সমালোচিত টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ইনচার্জ মো. রাকিবুল হাসান। 

তিনি বলেন, ‘বিজ্ঞ আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত বছর জুনে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লায়লা আক্তারের দায়ের করা ধর্ষণের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মামুনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে অনলাইনে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ করেছিলেন। তবে মামলাটি খারিজ করে দিয়েছিলেন ট্রাইব্যুনাল।

এ বিষয়ে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া বলেন, সাইবার নিরাপত্তা আইন বাতিল করে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করা হয়েছে। নতুন এ অধ্যাদেশে এ মামলার অভিযোগ সংক্রান্ত ধারা না থাকায় আদালত মামলার আবেদন খারিজ করে দেন। 

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬