বগুড়ায় ঘুম থেকে ডেকে তুলে যুবককে হত্যা

১৪ আগস্ট ২০২৫, ১০:২৫ AM , আপডেট: ১৫ আগস্ট ২০২৫, ১১:০২ AM
নিহত রাসেল

নিহত রাসেল © সংগৃহীত

বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে এক যুবককে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মো. রাসেল (২৮)। 

বুধবার গভীর রাতে সাবগ্রামের চক সরতাজ সুলতানপুর পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত রাসেল ওই এলাকার মো. আবু বক্করের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, কয়েকজন যুবক বাড়িতে এসে রাসেলকে রাসেলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বগুড়ার নারুরি ফাঁড়ির এসআই শফিকুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যার বিষয়ে তদন্ত চলছে।

 

ককরোচদের আন্দোলনের মধ্যেই প্রকাশ্যে ভারতের নির্বাচন কমিশনের…
  • ২৩ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জা…
  • ২৩ অক্টোবর ২০২৬
গাজীপুরে বাসায় আগুন, ২ শিশুসহ দগ্ধ একই পরিবারের চারজন
  • ২৩ অক্টোবর ২০২৬
যৌন নিগ্রহের অভিযোগ ওঠা সেই শিক্ষকের পাশে কওমি স্কলার শামীম…
  • ২৩ অক্টোবর ২০২৬
এনসিপির নতুন কমিটি জামায়াতের যুব শাখা রূপে আবির্ভূত হয়েছে
  • ২৩ অক্টোবর ২০২৬
ঋতুস্রাব-গর্ভাবস্থায় ছুটি নেই, বাধ্য হয়ে জরায়ু বাদ দিচ্ছেন …
  • ২৩ অক্টোবর ২০২৬