হেক্সা ব্লেডে খণ্ড খণ্ড করা হয় লাশ, ভাইরাল সেই হত্যাকাণ্ডের রহস্য জানা গেল

১৩ আগস্ট ২০২৫, ০১:৫৯ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০৪:০৫ PM
গ্রেপ্তারকৃত আসামি

গ্রেপ্তারকৃত আসামি © টিডিসি

গাজীপুরের টঙ্গীতে অলি মিয়াকে শ্বাসরোধে হত্যা করে লাশ ৮ টুকরো করে ট্রাভেল ব্যাগে ভরে রাস্তায় ফেলার ঘটনায় গ্রেপ্তার পাঁচ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) গাজীপুরের বিচারকের আদালতে তারা হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দেন।

পুলিশ জানায়, ৮ আগস্ট ভোরে টঙ্গী পূর্ব থানা পুলিশ স্টেশন রোডের হাজী বিরিয়ানি হাউসের সামনে দুটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করে। ব্যাগে থাকা লাশের মাথা ছাড়া আটটি খণ্ডের পরিচয় মিলছিল না। সিআইডি আঙুলের ছাপ মিলিয়ে নিহতের পরিচয় শনাক্ত করে। নিহত অলি মিয়া (৩৫) নরসিংদী সদর উপজেলার করিমপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
 
অলির স্ত্রী শাহানা আক্তার স্বামীর লাশ শনাক্ত করে টঙ্গী পূর্ব থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা ও লাশ গুমের মামলা করেন। পরে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ও র‍্যাব প্রধান আসামি আপেল মাহমুদ, সাদেক, সাজ্জাদ হোসেন রনি, সাদেকের স্ত্রী শাওন বেগম ও সহযোগী বাপ্পীকে গ্রেপ্তার করে।
 
তদন্তে জানা যায়, নিহত অলি মিয়া সাদেকের স্ত্রীর সঙ্গে রুস্তম ও সাকিবের স্ত্রীর সঙ্গে রনির অনৈতিক সম্পর্কের কথা এলাকায় প্রচার করায় ক্ষুব্ধ হয় সাদেক ও রনি। পূর্বশত্রুতার জেরে ৬ আগস্ট অলিকে টঙ্গীর বনমালা রোডে সাদেকের বাসায় ডেকে নেয় তারা। প্রথমে ট্রেনের নিচে ফেলে হত্যার চেষ্টা ব্যর্থ হলে বাসায় এনে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে সাদেক ও রনি।
 
পরে ফ্রেমযুক্ত হেক্সো ব্লেড দিয়ে রাতভর লাশ ৮ টুকরো করে কালো পলিথিনে মুড়ে দুটি ট্রাভেল ব্যাগে ভরে ফেলে রাখা হয়। মাথার অংশ লুকিয়ে রাখা হয় বাসার বাথরুমের ফলস সিলিংয়ে। পুলিশ সেখান থেকে মাথাসহ হত্যায় ব্যবহৃত ছুরি, কাঁচি, বেল্ট, হেক্সো ব্লেড ও রক্তমাখা পোশাক উদ্ধার করেছে।

বর্তমানে আসামিরা কারাগারে রয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত আছে।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬