নিখোঁজের ২ দিন পর বিকাশ কর্মীর মরদেহ উদ্ধার

১৩ আগস্ট ২০২৫, ০৯:৩৫ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০২:২৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নেত্রকোনার আটপাড়ায় মগড়া নদী থেকে হাত বাঁধা অবস্থায় মো. রিজন মিয়া (২২) নামের এক বিকাশ কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের পাশে মগড়া নদী থেকে তাঁর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

এর আগে গত রোববার সকালে জেলা শহরের বিকাশ অফিস থেকে সাড়ে ১২ লাখ টাকা নিয়ে বের হন তিনি। বেলা ৩টার পর থেকে তাঁকে আর পাওয়া যাচ্ছিল না।
আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন।নিহত রিজন মিয়া জেলা শহরের পশ্চিম নাগড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিজন মোবাইল ব্যাংকিং বিকাশের কর্মী হিসেবে জেলা শহরে কর্মরত ছিলেন। অন্যান্য দিনের মতো গত রোববার সকালে বিকাশ অফিস থেকে সাড়ে ১২ লাখ টাকা নিয়ে বের হন। পরে বেলা ৩টার পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ হয়ে যায়।

এতে রিজনের সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের লোকজন।

আজ বিকেল সাড়ে ৫টার দিকে আটপাড়া উপজেলার ঘাগড়া গ্রামের পাশে মগড়া নদীতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে এটি রিজনের লাশ বলে শনাক্ত করেন তাঁর পরিবারের লোকজন।

এ বিষয়ে আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, লাশের সুরতহাল শেষে পরিচয় শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।

সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে …
  • ০৪ অক্টোবর ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই কিশোরের জামিন নাকচ, বিচারক বললেন, ‘সমাজের জন্য নেগেটিভ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা, কারণ খুঁজতে বিশেষ মূল্যায়ন কমিটি
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬