ছাত্রদলের সাবেক নেতার ‘পরকীয়া’ নিয়ে পোস্ট দেওয়ায় যুবদলকর্মীকে হত্যা

১০ আগস্ট ২০২৫, ০১:১৩ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৫২ PM
নিহত যুবদলকর্মী রনি হোসাইন

নিহত যুবদলকর্মী রনি হোসাইন © টিডিসি

সিলেটের গোলাপগঞ্জে সাবেক ছাত্রদল নেতা রাজু আহমদের ‘পরকীয়া’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে যুবদলকর্মী রনি হোসাইন খুন হয়েছেন। শনিবার রাত ১২টার দিকে পৌর শহরের কদমতলী পয়েন্ট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত রাজু পলাতক।

রাজু গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। নিহত রনি উপজেলার আমুড়া এলাকার আজিম উদ্দিনের ছেলে এবং যুবদলের কর্মী। তারা দুজনেই বন্ধু ছিলেন।

পুলিশ জানায়, ঘটনার এক ঘণ্টা আগে রাত ১১টার দিকে রনি নিজের ফেসবুক আইডিতে রাজুর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে একটি পোস্ট দেন। এতে রাজু ও এক নারীর অন্তরঙ্গ ছবি যুক্ত করেন তিনি। পোস্টে রাজুকে নিয়ে অশালীন মন্তব্যও করেন রনি। এর জের ধরেই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা পুলিশের।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মোল্যা জানান, ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি বলেও জানান তিনি।

শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9