টঙ্গীতে ট্রাভেল ব্যাগে পাওয়া মরদেহের মাথা উদ্ধার

০৯ আগস্ট ২০২৫, ০৯:৫৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM
টঙ্গী পূর্ব থানা

টঙ্গী পূর্ব থানা © সংগৃহীত

গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় ট্রাভেল ব্যাগ থেকে উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহের মাথা অবশেষে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) বিকেল থেকে চলমান অভিযানের অংশ হিসেবে মরদেহের মাথাটি উদ্ধার হয় টঙ্গীর বর্ণমালা এলাকা থেকে।
 
এর আগে শুক্রবার (৮ আগস্ট) সকালে ট্রাভেল ব্যাগে রাখা মরদেহটি উদ্ধার করে পুলিশ। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই পুলিশ, র‌্যাব, সিআইডি ও পিবিআই যৌথভাবে অভিযানে নামে।
 
টঙ্গী পূর্ব থানার ওসি মো. ফরিদুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মরদেহের পরিচয় নরসিংদীর করিমপুর গ্রামের মো. ওলি (৩৫) হিসেবে শনাক্ত হয়েছে। তিনি বলেন, ‘মরদেহের মাথা উদ্ধার হয়েছে এবং তদন্তে অগ্রগতি হয়েছে। আমরা হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
 
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর পরিকল্পিতভাবে মরদেহ খণ্ডিত করে মাথাটি আলাদা স্থানে ফেলে রাখা হয়েছিল, যাতে শনাক্তকরণে বিলম্ব হয়।
 
ঘটনার পর নিহতের পরিবার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা (নম্বর—১২/৮/২০২৫) দায়ের করেছে।
 
এদিকে এ ঘটনায় টঙ্গীর বনমালা এলাকার ফখরুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া সাদিক, রনি ও রনির স্ত্রীকে র‌্যাব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত কি না, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ।
 
আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযান ও ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে শিগগিরই এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িতদের পুরো চিত্র উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

ব্যর্থতা ঢাকতে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে সরকার: ছাত্র ইউনিয়ন
  • ১০ নভেম্বর ২০২৬
ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে পদ…
  • ১০ নভেম্বর ২০২৬
পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন
  • ১০ নভেম্বর ২০২৬
দেশের সব জেলার এসপিদের নিয়ে জরুরি বৈঠকে পুলিশপ্রধান 
  • ১০ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, আহতদের সুচিকিৎসা ও তদন্ত দাবি শি…
  • ১০ নভেম্বর ২০২৬
শামসুন নাহার হলের ভিপি কানিজের নেতৃত্বে জাতীয় সংসদ পরিদর্শন…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950