শহীদ ইয়ামিনকে সাঁজোয়া যান থেকে ফেলা সেই মোহাম্মদ আলী গ্রেফতার

০৩ আগস্ট ২০২৫, ১০:০০ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ০২:৪২ PM
এএসআই মোহাম্মদ আলী

এএসআই মোহাম্মদ আলী © সংগৃহীত

সাভারের পুলিশের এপিসি থেকে গুলিবিদ্ধ অবস্থায় শিক্ষার্থী আস-হাবুল ইয়ামিনকে ফেলে হত্যায় জড়িত অভিযোগে এএসআই মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। মোহাম্মদ আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

রোববার (৩ আগস্ট) বিকেলে গণমাধ্যমে এক প্রেস রিলিজ পাঠিয়ে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ শাহীনুর কবির।

প্রেস রিলিজে বলা যায়, দীর্ঘদিন ধরে পলাতক এএসআই মোহাম্মদ আলীকে সকাল ৬টার দিকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন মুরাপাড়ায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

গত বছর ১৮ জুলাই সাভারে ছাত্র-জনতার আন্দোলনে ইয়ামিন শহীদ হন। ওই সময় পুলিশের একটি সাঁজোয়া যানের ওপর থেকে তাকে টেনে নিচে ফেলে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ইয়ামিন রাজধানীর মিরপুরের মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ইয়ামিন হত্যার ঘটনার এক বছর পর অভিযুক্ত পুলিশ সদস্য গ্রেপ্তার হওয়ায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে তার পরিবার ও সহপাঠীদের মাঝে। তবে তারা দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬