জালিয়াতির অভিযোগে ফ্লাইট এক্সপার্টের তিন কর্মকর্তা গ্রেপ্তার

০৩ আগস্ট ২০২৫, ০২:১৮ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ০৫:৫৭ PM
ফ্লাইট এক্সপার্টে

ফ্লাইট এক্সপার্টে © সংগৃহীত

অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্টে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় প্রতিষ্ঠানটির তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩ আগস্ট) মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

মেজবাহ উদ্দিন জানান, গ্রেপ্তার হওয়া তিনজন হলেন—এজেন্সির হেড অব ফাইন্যান্স সাকিব হোসেন (৩২), চিফ কমার্শিয়াল অফিসার সাঈদ আহমেদ (৪০) এবং চিফ অপারেটিং অফিসার এ কে এম সাদাত হোসেন (৩২)।

বিপুল সরকার নামে এক গ্রাহক শনিবার রাতে মতিঝিল থানায় মামলা করেন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে—গ্রেপ্তার তিনজন ছাড়াও রয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রাশিদ শাহ সাঈম এবং তার বাবা এম এ রাশিদ।

পুলিশ জানিয়েছে, পলাতক সালমানকে ধরতে অভিযান চলছে।

এর আগে, সালমানের পলায়নের পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সাঈদ আহমেদ। তিনি অভিযোগ করেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা পাঠিয়ে সালমান নিজেই জানিয়েছেন তিনি দেশ ছেড়ে গেছেন। এরপর অফিসে গিয়ে তাকে অনুপস্থিত পান।

জিডিতে আরও উল্লেখ করা হয়, গ্রাহকদের অর্থ লেনদেন অনিশ্চয়তায় পড়েছে এবং কর্মীরা হুমকির মুখে রয়েছেন।

গতকাল ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেক গ্রাহক তাদের টিকিট, বুকিং এবং ভ্রমণ পরিকল্পনা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬