ঢাকা মেডিকেল থেকে সহযোগীসহ ভুয়া চিকিৎসক আটক 

৩১ জুলাই ২০২৫, ০১:১৬ PM , আপডেট: ০১ আগস্ট ২০২৫, ০৬:৩১ PM
সজীব দাস পার্থ

সজীব দাস পার্থ © সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে সজীব দাস পার্থ (২১) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। একইসঙ্গে মানিক মিয়া (২২) নামে তার এক সহযোগীকেও আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে হাসপাতালের ২ নম্বর ভবনের নিচ তলা থেকে তাদেরকে আটক করেন আনসার সদস্যরা। এরপর পুলিশ ক্যাম্পে নিয়ে রাখা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতে সজিব দাস নামে ওই যুবক চিকিৎসকদের অ্যাপ্রোন পরে আর তার সাথে থাকা অপর যুবক সিভিলে ২ নম্বর ভবনের নিচে রোগীদের সাথে কথা বলছিলেন। তখন হুইলচেয়ারে বসা কুলসুম বেগম (৫৪) নামে এক রোগীকে হুইলচেয়ার থেকে দাঁড় করিয়ে হাঁটানোর চেষ্টা করেন। তখন ওই রোগী পড়ে যান। রোগীকে ফেলে রেখে পালানোর চেষ্টা করেন তারা। এময় ডিউটিরত আনসার সদস্যদের নজরে আসলে তারা ওই দুই যুবককে ধরে পরিচয় জানতে চান। তখন নিজেদেরকে তারা চিকিৎসক বলে পরিচয় দেন। তবে কোনো আইডি কার্ড বা ভিজিটিং কার্ড দেখাতে পারেননি তারা ওইসময়। তখন সন্দেহ হলে তাদেরকে হাসপাতালের পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।

এ বিষয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাসপাতালের আনসার সদস্যরা ওই দুই যুবককে আটক করে ক্যাম্পে নিয়ে এসেছেন। তারা নিজেদের চিকিৎসক বলে দাবি করেছিলেন। বিস্তারিত তদন্তের জন্য তাদের শাহবাগ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

রংপুরে শিক্ষকসহ চার হত্যা: আলোচিত সেই শার্ট নিয়ে যা বলছেন আ…
  • ২৬ আগস্ট ২০২৬
বিনা খরচে ৪০০ জনকে ড্রাইভিং প্রশিক্ষণ দেবে বিআরটিসি, লাইসেন…
  • ২৬ আগস্ট ২০২৬
মুক্তির একদিন আগে দিনাজপুর কারাগারে কয়েদির মৃত্যু
  • ২৬ আগস্ট ২০২৬
বিইউবিটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক সেম…
  • ২৬ আগস্ট ২০২৬
বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম
  • ২৬ আগস্ট ২০২৬
বিএনপির পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা
  • ২৬ আগস্ট ২০২৬