স্বামীর শিলপাটার আঘাতে প্রাণ গেল স্ত্রীর

৩১ জুলাই ২০২৫, ০১:১৮ AM , আপডেট: ০১ আগস্ট ২০২৫, ০৮:৪৮ AM
কর্ণফুলী থানা

কর্ণফুলী থানা © টিডিসি ছবি

চট্টগ্রামের কর্ণফুলীতে পারিবারিক কলহের জেরে স্বামীর আঘাতে স্ত্রী কুনসুমা বেগম (৪০) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী আব্দুল আজিজ পলাতক রয়েছেন।

বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কুনসুমার মৃত্যু হয়। এর আগে ভোর ৪টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কুনসুমা বান্দরবানের আলীকদম উপজেলার বাসিন্দা। দুই বছর ধরে স্বামী আজিজকে নিয়ে কর্ণফুলীর খোয়াজনগরে ভাড়া বাসায় বসবাস করছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলছিল। বুধবার ভোরে আবারও ঝগড়ার একপর্যায়ে আজিজ শিলপাটা দিয়ে কুনসুমার মাথায় আঘাত করেন বলে জানা গেছে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কুনসুমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী আজিজ পলাতক হন। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬