পরে মুচলেকায় ছাড়া  

আদালতে আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাদের ডিম নিক্ষেপ করতে এসে ছাত্রদলের ৫ নেতাকর্মী আটক

৩০ জুলাই ২০২৫, ১০:১৪ PM , আপডেট: ০১ আগস্ট ২০২৫, ০৮:৪৮ AM
ছাত্রদল নেতাকর্মীকে আটক করে পুলিশ

ছাত্রদল নেতাকর্মীকে আটক করে পুলিশ © সংগৃহীত

গুমের মামলায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আদালত থেকে জেলহাজতে নেওয়ার পথে আদালত চত্বরে ডিম নিক্ষেপের সময় ৫ ছাত্রদল নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আধ ঘণ্টা পর মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। আজ বুধবার (৩০ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

বাদী পক্ষের আইনজীবী নুরুল ইসলাম সেন্টু জানান, ২০১৬ সালে শিবগঞ্জ উপজেলার পারদিলালপুর গ্রামের যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান এবং রেজাউল করিম আওয়ামী লীগ প্রশাসনের সহায়তায় গুম হন। তারা সম্পর্কে দুই ভাই। এ ঘটনার ৮ বছর পর অপহরণ করে হত্যার অভিযোগ এনে  বাবা আইনাল হক শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেন। রাজশাহী রেঞ্জের ডিআইজিসহ পুলিশের পাঁচজনকে ও স্থানীয় আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে আসামি করা হয়। 

মামলায় শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম, ছাত্রলীগ নেতা ও সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানীর অস্ত্রধারী বডিগার্ড আবুল কালাম আজাদ এবং ছাত্রলীগের শিবগঞ্জ পৌর সহসাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদকেও আসামি করা হয়। এ তিন আসামি হাইকোর্ট থেকে গত ৭ জুলাই আট সপ্তাহের জামিন পান। জামিনের মেয়াদ শেষের আগেই আদালতে আত্নসর্মাপণ করে জামিন চাইলে বিচারক তাদের ৩ জনের জামিন বাতিল করে জেল হাজতে পাঠান। 

আজ তাদের জেল হাজতে নেওয়ার সময় আদালত চত্বরে বাদীর ভাই ও জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সেতাউর রহমানসহ ছাত্রদলের নেতাকর্মীরা আসামিদের পুলিশভ্যানে ডিম ছুঁড়ে স্লোগান দেন। এতে পুলিশ তাদের আটক করে। আদালত চত্বরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ সেতাউরসহ ৫ জনকে আটক করে পুলিশ হেফাজতে নেয়। ঘটনার আধ ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুলিশ তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, পরিস্থিতি শান্ত করতে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেফতার বা আটক করা হয়নি। বিস্তারিত পরে জানাচ্ছি।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9