যৌথ অভিযানে চিহ্নিত মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪, অস্ত্র উদ্ধার

৩০ জুলাই ২০২৫, ০৮:৫৬ PM , আপডেট: ০১ আগস্ট ২০২৫, ০৮:৪৮ AM
মাদক কারবারি গ্রেপ্তার

মাদক কারবারি গ্রেপ্তার © টিডিসি ফটো

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের চিহ্নিত মাদক কারবারি ফুয়াদ হাসান সাকিবকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩০ জুলাই) ভোররাতে মাধবপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
‎
‎সোয়াবই গ্রামের বাসিন্দা সাকিবের সঙ্গে আরও তিনজন- জুনাইদ, জাবেদ ও নয়নকেও ওই অভিযানে গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেয় বিজিবির সরাইল-২৫ ব্যাটালিয়নের সদস্যরাও।
‎
‎বিজিবি সূত্রে জানা যায়, সাকিবের কাছ থেকে ৮ কেজি গাঁজা, ৫ লাখ ৫০ হাজার টাকা, ফেনসিডিল, বিদেশি মদ, ৪টি মোটরসাইকেল, মোবাইল ফোন, ৩টি বল্লম ও একটি রামদা উদ্ধার করা হয়।
‎
‎বিজিবি সরাইল-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল জাব্বার এক প্রেস ব্রিফিংয়ে জানান, সাকিবের বিরুদ্ধে ১৫টিরও বেশি মাদক, অস্ত্র এবং চাঁদাবাজির মামলা রয়েছে। সীমান্ত এলাকায় তার একটি সক্রিয় অপরাধী চক্র রয়েছে বলেও প্রাথমিকভাবে জানা গেছে।
‎
‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
‎
‎

ট্যাগ: আটক
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬