কক্সবাজারে অস্ত্র-গোলাবারুদসহ শীর্ষ ডাকাত শফি আটক

২৯ জুলাই ২০২৫, ০৮:৩০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ০১:১৮ AM
গ্রেপ্তার মো. শফি

গ্রেপ্তার মো. শফি © টিডিসি

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ শীর্ষ ডাকাত মো. শফি ওরফে ডাকাত শফিকে (২৮) আটক করেছে র‍্যাব। আটক শফি নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা দীল মোহাম্মদের ছেলে এবং সে একজন রোহিঙ্গা নাগরিক। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতিসহ মোট ২১টি মামলা রয়েছে।

র‍্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান আজ মঙ্গলবার (২৯ জুলাই) কক্সবাজার র‍্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, শফিকে ধরতে র‍্যাব-১৫ দীর্ঘ এক মাস ধরে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে নজরদারি চালায়। সোমবার (২৮ জুলাই) রাত ১১টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের পশ্চিম পাশে হাজীর প্রজেক্ট পাহাড়ের পাদদেশে অবস্থান নিশ্চিত করে তাকে আটক করা হয়।

র‍্যাবের দাবি, আটক অভিযানে গেলে শফির সহযোগীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। পরে শফিকে আটক করে পাহাড়ের গহীনে তার আস্তানায় তল্লাশি চালানো হয়।

তল্লাশি শেষে র‍্যাব সদস্যরা উদ্ধার করে ১টি ওয়ান শুটার গান, ২টি একনলা বন্দুক, ১টি এলজি, ১০টি এন্টি পারসোনাল মাইন, ১০টি ডেটোনেটর, ৫০ রাউন্ড তাজা রাইফেলের গুলি, ৫৩টি খালি কার্তুজ, ৬টি শর্টগানের খালি খোসা এবং ৩টি গ্রেনেড। এ ছাড়া উদ্ধার করা হয় ৭৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), যা দেশে অন্যতম দামি মাদক হিসেবে পরিচিত।

র‍্যাব জানায়, শফির বিরুদ্ধে থাকা ২১টি মামলার মধ্যে রয়েছে ২টি হত্যা মামলা, ২টি ডাকাতির প্রস্তুতি মামলা, ৬টি অস্ত্র মামলা এবং ৬টি মারামারির মামলা। সে দীর্ঘদিন ধরে ক্যাম্পে সশস্ত্র দল গঠন করে রোহিঙ্গা ও স্থানীয় বাঙালি নাগরিকদের জিম্মি করে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল।

র‍্যাব-১৫-এর অধিনায়ক বলেন, শফির নেতৃত্বাধীন ডাকাত দল দীর্ঘদিন ধরে টেকনাফের পাহাড়ি অঞ্চলে অবস্থান করে চাঁদাবাজি, অপহরণ, মাদক কারবার ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

আটক শফিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9