চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার, বাদী দলীয় কর্মী 

২৯ জুলাই ২০২৫, ০১:৩৮ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ০৯:১৪ PM
গ্রেপ্তার হওয়া আবদুল মান্নান লস্কর

গ্রেপ্তার হওয়া আবদুল মান্নান লস্কর © সংগৃহীত

চাঁদপুরের মতলবে দলীয় কর্মীর চাঁদাবাজির মামলায় আবদুল মান্নান লস্কর নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার ছেংগারচর বাজার এলাকা থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে। তার মুক্তির দাবিতে রাতেই বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা বিএনপি ও ছেংগারচর পৌর বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

জানা গেছে,  আবদুল মান্নান লস্কর মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির সহসভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য। তিনি ছেংগারচর বাজার বণিক সমিতির সভাপতির দায়িত্বও পালন করছেন।  অন্যদিকে, মামলার বাদী বিএনপি কর্মী আহম্মদ উল্লাহ উপজেলার ঠাকুরচর এলাকার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক  বলেন, কয়েক দিন আগে উপজেলার ঠাকুরচর এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় স্থানীয় বিএনপির কর্মী আহম্মদ উল্লাহ বাদী হয়ে আব্দুল মান্নান লস্করের বিরুদ্ধে মতলব উত্তর থানায় গতকাল সোমবার সন্ধ্যায় মারামারি ও চাঁদাবাজির আইনে মামলা করেন। মামলার পর জেলা ডিবি পুলিশের একটি দল গতকাল রাত নয়টার দিকে অভিযান চালিয়ে ছেংগারচর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। তিনি জেলার ডিবি কার্যালয়ে আছেন। তাকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।  

সোনালী ব্যাংককে ফেরত দিতে হবে ১১৬ কোটি টাকা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকতা-ইমামতিতে কেটেছে জীবন, শেষ বয়সে আশ্রয়হীন শামছুল হক
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চীনে গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে অধ্যাপক আবদুস সালাম
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে ৬ পদে চাকরি, আবেদন ১৪ অক্টো…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গ্যাস-নদীর সম্পদ আছে, তবু বদলায়নি বরিশালের ভাগ্য
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9