সমন্বয়ক ও জামায়াত নেতা পরিচয়ে সরকারি কর্মকর্তাদের হুমকি, ২ মাসের কারাদণ্ড

২৮ জুলাই ২০২৫, ০৯:৪৬ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ০৮:৫০ PM
মো. মাহবুবুর রহমান

মো. মাহবুবুর রহমান © সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও জামায়াত নেতা পরিচয়ে সরকারি কর্মকর্তাদের হুমকি ও সরকারি কাজে বাধা সৃষ্টির অপরাধে মো. মাহবুবুর রহমান (৩২) নামের এক যুবককে ২ মাসের কারাদণ্ড দিয়ে আদালতে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে তিনি দোষ স্বীকার করলে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন তাকে এই দণ্ড দেন। অভিযুক্ত যুবক ওসমানীনগরের সাদীপুরের আব্দুর রাজ্জাকের ছেলে। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাহবুবুর নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওসমানীনগর শাখার আহ্বায়ক ও জায়ামাত নেতা পরিচয় দেন। এ পরিচয় ব্যবহার করে অনিয়মতান্ত্রিকভাবে জায়গার নামজারি করে দেওয়ার জন্য উপজেলা সহকারী কমিশনারসহ (ভূমি) অন্যান্য কর্মকর্তাদের বল প্রয়োগ ও হুমকি দিয়ে আসছিলেন তিনি। কাজ না করে দিলে ছাত্রদের নিয়ে অফিস ঘেরাও ও মব সৃষ্টি করে ভাঙচুর করার হুমকি দেন।

উপজেলা প্রশাসন আরও জানায়, আজ ভূমি অফিসে উপস্থিত হয়ে কর্মকর্তাদের আবারও হুমকি দিলে তাকে ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারকের কাছে তিনি দোষ স্বীকার করে জবানবন্দি দেন। এই কাজে তাকে ডা. আব্দুল লতিফ ও আমান আহমদ প্ররোচনা দিয়েছেন বলে তিনি জানান।

আদালত তাকে দণ্ডবিধির ১৮৬ ধারায় ২ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকার অর্থদণ্ড করে জেলহাজতে পাঠান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন বলেন, মাহবুবুর নিজেকে জামায়াত নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে এসিল্যান্ডসহ অন্যান্য কর্মকর্তাদের হুমকি দেওয়াসহ সরকারি কাজে বাধা সৃষ্টি করে আসছিল। আজ অফিসে এসে আবারও হুমকি দেন। ভ্রাম্যমাণ আদালতের কাছে তিনি দোষ স্বীকার করায় তাকে আইনগতভাবে আদালত বসিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এসওএস চিলড্রেনস ভিলেজে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা ও খুলনা
  • ১৬ নভেম্বর ২০২৬
ছোট্ট এক ভিডিও ক্লিপেই ব্রাজিলের ‘জাতীয় বেইমান’ রাফিনিয়া!
  • ১৬ নভেম্বর ২০২৬
যে দুই আমলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, নাম পরিবর্তন ১ থা…
  • ১৬ নভেম্বর ২০২৬
স্বেচ্ছাসেবক দলের নেতাকে এলোপাথাড়ি ছুরিকাঘাতে হত্যা, গণপিটু…
  • ১৬ নভেম্বর ২০২৬
ফাঁসির আসামি সোহেল-স্বপ্নার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950