ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা লীগ নেত্রী মাদকসহ গ্রেপ্তার

২৭ জুলাই ২০২৫, ১১:৫৮ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ০৪:৪৪ PM
গ্রেপ্তার নিলুফা ইয়াসমিন

গ্রেপ্তার নিলুফা ইয়াসমিন © টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মহিলা ইউপি সদস্য নিলুফা ইয়াসমিনকে (৪৫) মাদকসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। রবিবার (২৭ জুলাই) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বিজয়নগরের বুধন্তি ইউনিয়নের ইসলামপুর এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে তার বাড়ি থেকে ৯৬ বোতল ফেনসিডিল, ৩০ পিস ইয়াবা, একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ ১৪-০১৫৪), দুটি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

অভিযানকালে নিলুফার সহযোগী সাব্বিরুল আলম (৪০) নামে আরও একজনকে আটক করা হয়। তবে অভিযুক্ত নিলুফার স্বামী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মিনার মিয়া ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক মিনার মিয়াকে আটকের চেষ্টা চলছে।’

স্থানীয় একাধিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই ইসলামপুর এলাকায় মিনার মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ থাকলেও রাজনৈতিক পরিচয়ের কারণে তারা ধরাছোঁয়ার বাইরে ছিল। এবার যৌথবাহিনীর অভিযানে ধরা পড়ায় এলাকাজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬