নেত্রকোনায় স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২৫ জুলাই ২০২৫, ০৮:০৩ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৭ PM
গ্রেপ্তার হৃদয় খান

গ্রেপ্তার হৃদয় খান © সংগৃহীত

নেত্রকোনার বারহাট্টা উপজেলা ১৩ বছর বয়সী এক ছাত্রীকে অপহরণের অভিযোগে করা মামলার প্রধান আসামি হৃদয় খানকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত তাকে পার্শ্ববর্তী সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবক হৃদয় খান বারহাট্টা উপজেলার জয়পাতাক গ্রামের নয়ন খানের ছেলে। ভুক্তভোগী ওই ছাত্রী স্থানীয় ননী গোপাল মঞ্জুশ্রী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

শুক্রবার (২৫ জুলাই) গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান জানান, সাত দিনের রিমান্ড আবেদনসহ হৃদয় খানকে আজ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। এ অপহরণ মামলায় অন্যান্য অজ্ঞাত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে এবং সেই সঙ্গে মামলার তদন্ত কার্যক্রম চলমান।

এর আগে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে ওসির নেতৃত্বে পুলিশের একটি দল অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

জানা যায়, গত ২০ জুলাই (রবিবার) রাত সাড়ে ১১টার দিকে বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের কাঁকুড়া এলাকায় দু-তিন জন অজ্ঞাতপরিচয় সঙ্গীসহ ওই ছাত্রীকে অপহরণ করেন হৃদয় খান। অপহরণের পাঁচ ঘণ্টা পর গত ২১ জুলাই ভোর সাড়ে ৪টার দিকে ভুক্তভোগী কৌশলে তার দাদার মোবাইলে ফোন করেন। পরে পরিবারের লোকজন ভুক্তভোগীকে গেরিয়া গ্রামের একটি কালভার্টের ওপর থেকে উদ্ধার করা হয়। এর পর থেকেই হৃদন খান পালিয়ে যান। পরে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় অপহরণ মামলা করা হয়।

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢামেকের টয়লেটে ‘মৃত’ নারী বারডেমের নার্স, পুলিশ বলছে—‘রহস্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকতা কোনোভাবেই সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না: প্রধ…
  • ০৫ অক্টোবর ২০২৬
‘ক্যামেরা কেড়ে নেওয়া যায়, সত্য নয়’— রাবির ঘটনায় ইবিতে চোখে …
  • ০৫ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় কলেজ প্রভাষকের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে, যা জানা…
  • ০৫ অক্টোবর ২০২৬