মোহাম্মদপুরে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩

২৫ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১১:৩২ AM
গ্রেপ্তারকৃত ৩ যুবক

গ্রেপ্তারকৃত ৩ যুবক © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থানা থেকে মাত্র ৩ মিনিট হাঁটার দূরত্বে আহমাদ ওয়াদুদ নামের এক সাংবাদিকের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনায় ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (২৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুবায়ের জুয়েল রানা। 

গ্রেপ্তারকৃতরা হলো- ইউসুফ (২৬), সিয়াম (২৩) ও জহুরুল (২২)। 

 এ ছাড়াও এ ঘটনায় দায়িত্বরত পুলিশ সদস্যের গাফিলতির কারণে চারজনকে সাময়িক বরখাস্ত (ক্লোজড) করা হয়েছে। তাদের মধ্যে একজন এসআই ছাড়াও একজন এএসআই ও দুইজন কনস্টেবল রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাতে মোহাম্মদপুর থানা থেকে মাত্র ৩ মিনিট হাঁটার দূরত্বে আহমাদ ওয়াদুদ নামের ওই সাংবাদিককে চাপাতি দিয়ে আঘাত করে তার কাছে থাকা মানিব্যাগ ও মোবাইল ফোন কেড়ে নেয় ছিনতাইকারীরা। পরে ৫ মিনিটের মধ্যেই মোহাম্মদপুর থানায় গিয়ে বিষয়টি দায়িত্বরত পুলিশ সদস্যদের জানান। কিন্তু পুলিশ সদস্য দায়িত্বে অবহেলা করেছেন বলে দাবি করেন আহমাদ ওয়াদুদ।

 

 

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬