বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাসুকা বেগমের দাফন সম্পন্ন আশুগঞ্জে

২২ জুলাই ২০২৫, ১১:১৭ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৯:১৪ PM
শিক্ষিকা মাসুকা বেগমের দাফন সম্পন্ন

শিক্ষিকা মাসুকা বেগমের দাফন সম্পন্ন © টিডিসি সম্পাদিত

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার ইংরেজি বিভাগের শিক্ষিকা মাসুকা বেগম নিপু (৩৪) বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সোমবার (২১ জুলাই) রাতে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

আজ মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সোহাগপুর গ্রামের ঈদগাহ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুর আগে মাসুকা বেগম তার বড় বোন পাপিয়ার কাছে ইচ্ছা প্রকাশ করেছিলেন মৃত্যুর পর যেন তার মরদেহ বোনের বাড়িতে আনা হয় এবং সেখানেই দাফন করা হয়।

মাসুকা বেগমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলোকূট চৌধুরী বাড়ি। তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সিদ্দিক আহমেদ চৌধুরীর কনিষ্ঠ কন্যা। তিন ভাইবোনের মধ্যে মাসুকা ছিলেন সবার ছোট।

তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, শিক্ষাজীবনে মেধাবী ও মানবিক গুণসম্পন্ন এ শিক্ষক সবার প্রিয় ছিলেন। 

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬