স্ত্রীর নগ্ন ছবি তুলে স্বামী ও চাচাতো ভাইয়ের ব্ল্যাকমেইল, পর্নোগ্রাফি আইনে মামলা

২২ জুলাই ২০২৫, ১২:৩৮ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ১০:৪৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

যশোরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে স্বামী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। একই ছবি ব্যবহার করে স্বামীর চাচাতো ভাইও হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

আসামি আব্দুল্লাহ আল মামুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আকবরবাড়ি গড়দুয়ারা গ্রামের আবুল কালামের ছেলে।

মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি মামুন ওই নারীকে বিয়ে করেন। বিয়ের পর ওই নারী তার সঞ্চয়ের অধিকাংশ অর্থ স্বামীর হাতে তুলে দেন। গত ১৮ জুন মামুন তার স্ত্রীর কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন এবং টাকা না পেয়ে ২৪ জুন স্ত্রীকে ফেলে রেখে চলে যান।

পরবর্তীতে মামুন সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন। এমনকি ১৮ জুলাই ওই নারীকে সরাসরি নগ্ন ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন। বাধ্য হয়ে ভুক্তভোগী নারী আদালতে মামলাটি দায়ের করেন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬