একের পর এক দগ্ধদের আনা হচ্ছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে, অধিকাংশই শিক্ষার্থী

২১ জুলাই ২০২৫, ০৩:৩০ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৯:২৯ PM
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বাড়ছে দগ্ধদের ভিড়

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বাড়ছে দগ্ধদের ভিড় © সংগৃহীত

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে।  এ ঘটনায় একে পর এক অগ্নিদগ্ধকে নেওয়া হচ্ছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বেলা সাড়ে ৩টা পর্যন্ত খবর অনুযায়ী, সেখানে ৩০ জনকে ভর্তি করা হয়েছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, দগ্ধদের অধিকাংশই শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। তিনি জানান, উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে নারী শিশুসহ অন্তত ৩০ জন জরুরি বিভাগে এসেছে। তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি। তিনি আরও বলেন, এখনো বিমান বিধ্বস্তের ঘটনায় আহতরা আমাদের এখানে আসছে।

বিকাল ৪টার দিকে আপডেট সংবাদে জানা যাচ্ছে, একের পর এক দগ্ধদের আনা হচ্ছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এখানে চিকিৎসাধীন ইতোমধ্যে একজনের মৃত্যু হয়েছে। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান চিকিৎসাধীন একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত আসছে...
 

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬