ঘুমের ওষুধ বিক্রি না করায় ফার্মেসী মালিকের উপর ছুরিকাঘাত, হামলাকারী গ্রেফতার

২১ জুলাই ২০২৫, ০৯:১২ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৩৩ AM
ছবি সিসিটিভি ফুটেজ থেকে

ছবি সিসিটিভি ফুটেজ থেকে © সংগৃহীত

প্রেসক্রিপশন ব্যতীত ঘুমের ওষুধ বিক্রি না করায় রাজধানীর চকবাজারের ঔষধ ব্যবসায়ী মো.নাহিদুল ইসলাম (৩৭)-এর উপর ছুরিকাঘাতের ঘটনায় হামলাকারীকে গ্রেফতার করেছে ডিএমপির চকবাজার থানা পুলিশ। 

রবিবার (২০ জুলাই) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতের নাম- সাদ্দাতুল ইসলাম আপন ভূঞা (২১)। 

শনিবার (১৯ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বংশাল থানাধীন সাতরওজা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

চকবাজার থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গত বুধবার (১৬ জুলাই) বিকেল আনুমানিক ৩টা ১৬ মিনিটের দিকে ১২৪ নাজিম উদ্দিন রোডে শাহী মসজিদের নিচতলায় অবস্থিত ‘আব্দুল্লাহ ফার্মেসী’র মালিক মো. নাহিদুল ইসলাম এর উপর একটি মারাত্মক হামলার ঘটনা ঘটে। অজ্ঞাতনামা এক দুষ্কৃতকারী দোকানে প্রবেশ করে বাদীর বুকের বাম পাশে চাকু দিয়ে আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। 

এ ঘটনায় ভিকটিমের অভিযোগের ভিত্তিতে চকবাজার থানায় গত ১৬ জুলাই একটি মামলা করা হয়। মামলার পর ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে শনাক্ত করে চকবাজার থানার একটি টিম। পরে শনিবার (১৯ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বংশাল থানাধীন সাতরওজা এলাকায় অভিযান পরিচালনা করে সাদ্দাতুল ইসলাম আপন ভূঞাকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বংশাল থানাধীন ৬৬/১, সাতরওজা, আগাসাদেক রোডের একটি বাসার বাথরুমের ফলস ছাদ থেকে ঘটনায় ব্যবহৃত চাকু, আসামীর পরিহিত জামা, প্যান্ট এবং স্যান্ডেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। 

সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9