মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

১৯ জুলাই ২০২৫, ০৯:৫৭ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৬:৩৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাদ্রাসায় পড়ুয়া এক ছাত্রীকে (১০) ধর্ষণচেষ্টার অভিযোগে সাকিল মিয়া (২১) নামের এক মুদি দোকানির বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকালে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলাটি দায়ের করেন। 

পুলিশ অভিযুক্ত সাকিলকে গ্রেপ্তার করে এদিন দুপুরে নেত্রকোনা আদালতে প্রেরণ করেছেন। সাকিল উপজেলার পোগলা ইউনিয়নের মাইজগাঙ্গা গ্রামের আব্দুল মালেকের ছেলে বলে জানা গেছে।

মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ জুলাইল) সকালে ওই শিক্ষার্থী মোবাইল ফোনে টাকা রিচার্জের মিনিট কার্ড আনার জন্য সাকিলের দোকানে যায়। তখন সাকিল তাকে একা পেয়ে দোকানের ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এক পর্যায়ে দোকান ঘর থেকে বের হতে সক্ষম হয় ভুক্তভোগী ওই শিক্ষার্থী। পরে সে বাড়িতে গিয়ে বিষয়টি তার মায়ের কাছে খুলে বলেন।

পরে ওইদিন বিকেলে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। এদিন রাতে পুলিশ সাকিলকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় শনিবার ভুক্তভোগীর মা বাদী হয়ে সাকিলকে একমাত্র আসামি করে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় সাকিলকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে প্রেরণ করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলায় সাকিলকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬