ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

১৯ জুলাই ২০২৫, ০৬:২৯ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৯:৫৩ AM
৩ ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ

৩ ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ © সংগৃহীত

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ধারাল চাকু, দুইটি এসএস পাইপ উদ্ধার করা হয়েছে। 

জানা গেছে, শুক্রবার (১৯ জুলাই) দুপুরে সাভার মডেল থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাত ২টার দিকে সাভার পৌর এলাকার সিআরপি পল্লি বিদ্যুৎ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো-দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার বলাহার গ্রামের মৃত জাহিদুলের ছেলে ইয়াকুব (৩২), ঢাকা জেলার সাভার থানার উত্তর চাপাইন লালটেক এলাকার মো. নিজামের ছেলে মো. রাকিব সরদার (১৯),  মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার নীল গ্রামের আলী আক্কাসের ছেলে আ. করিম ওরফে বিচ্চু (৩২)

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে শাহাদাত হোসেন নামে এক ব্যাক্তি তার চাচাতো ভাইকে রিসিভ করে বাসায় নিয়ে যাওয়ার জন্য সাভারের সিআরপি পল্লী বিদ্যুৎ এলাকায় যান। সেখানে ৯/১০ জন অজ্ঞাতনামা ব্যাক্তিকে হাতে থাকা সুইচ গিয়ার চাকু, এসএস পাইপ নিয়ে ডাকাতি উদ্দেশ্যে জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিতে দেখে বিষয়টি থানা পুুলিকে জানানো হয়।

পরে সাভার মডেল থানা পুলিশকে খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ৩ ডাকাতকে আটক করে এবং অজ্ঞাতনামা ৬/৭ জন ডাকাত পালিয়ে যায় বলে জানানো হয়।

ঢাকা জেলা পুলিশের (সাভার সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিনুর কবির জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি ডাকাতির মামলা রুজু দায়ের করে গ্রেপ্তারকৃতদেরকে শুক্রবার দুুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনি প্রকাশ্যে ক্ষমা চাইবেন: শিক্ষামন্ত্রীকে সারজিস
  • ১৪ জুলাই ২০২৬
জেনে নিন সেরা ৭ দেশ সম্পর্কে
  • ১৪ জুলাই ২০২৬
আবাসিক হলে মাদক সেবনের অভিযোগে ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করল …
  • ১৪ জুলাই ২০২৬
‘ফার্মের মুরগীদের’ বন্ধুরা শহীদ হয়েছে বলেই আপনি শিক্ষামন্ত্…
  • ১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীকে অতিকথন বন্ধ করার আহ্বান অভিভাবক ঐক্য ফোরামের
  • ১৪ জুলাই ২০২৬
বাংলাদেশে প্রতি ১৩ জনে ১ জন নারীর অকালে মেনোপজ: আইসিডিডিআর,…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence